মাশরাফির মনোনয়ন বৈধ

০২ ডিসেম্বর ২০১৮, ১২:২১ PM
আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মুর্তজা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মুর্তজা © সংগৃহীত।

ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে আসা মাশরাফি বিন মুর্তজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নড়াইল-২ আসন থেকে মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হল তার।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা মাশরাফির মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। দল তাকে মনোনয়ন দেয়। এ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় নড়াইল-২ আসনে মাশরাফির মনোনয়নপত্রে উল্লিখিত তথ্যে কোনো গরমিল পাওয়া যায়নি। তাই নৌকা প্রতীকের এ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

নড়াইল-২ আসনে বাকি প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।

নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬