শোক দিবসে ‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংকে’র রক্তদান কর্মসূচি

১৫ আগস্ট ২০১৮, ০৬:২৫ PM
‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে রক্তদান কর্মসূচি

‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে রক্তদান কর্মসূচি © টিডিসি ফটো

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গণে বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলে বিকাল ৪টা পর্যন্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু আসলাম, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ (বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়) এর সদস্য সমাজ কর্মী আরমান বাবু রোমেল ও লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক এর সভাপতি রাকিবুল হাসান।

কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেছেন লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক এর অর্থ সম্পাদক ফয়সাল মাহমুদ সিফাত, সদস্য নূরুল আলম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ সালাউদ্দীন, কুতুব উদ্দীন, রুবেল হোসেন ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। রক্ত গ্রহণ করেছেন কাইছার, রাকিব, ইরফান, রাহান, তাছফিয়া, তাহাছিন ও কাসফেয়া জান্নাত।

থ্যালাসেমিয়া রোগীদের স্বজনরা জানান, গত দু’বছর ধরে লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংকে রক্তের জন্য যতবার এসেছি, প্রতিবারই স্বেচ্ছায় রক্ত পেয়েছি।

আবু আসলাম বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। আমি থ্যালাসেমিয়া রোগীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিব।

রাকিবুল হাসান বলেন, যতদিন থাকবে লোহাগাড়া কিল্লার আন্দর ব্লাড ব্যাংক থাকবে, ততদিন রক্তের অভাবে কেউ মারা যাবে না। সব সময় তারা অসহায় রোগীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আরমান বাবু রোমেল বলেন, আমি নিজে রক্তদান করি এবং অন্যকে রক্তদান করতে উৎসাহিত করি। এই পর্যন্ত আমি ১৮ বার রক্তদান করেছি।

নিশ্চায়নের পরও যেকারণে শিক্ষার্থীর একাদশে ভর্তি বাতিল হতে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর পেল সরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, দল ঘোষণা বাংলাদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬