ইমরান এইচ সরকারকে বিদেশে যেতে বাধা না দেয়ার নির্দেশ

২৩ জুলাই ২০১৮, ০৮:০৫ PM
ইমরান এইচ সরকার

ইমরান এইচ সরকার © সংগৃহীত

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে বাধা না দেয়া ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে বিদেশে যেতে বাধা দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবেনা- এ মর্মে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্তে এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমরান এইচ সরকারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী তানিয়া আমীর ও ই আদনান রফিক রফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

এর আগে বিদেশ যেতে বাধা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ এবং বিদেশে যাওয়ার অনুমতির নির্দেশনা চেয়ে আজ হাইকোর্টে রিট আবেদন করেন ইমরান এইচ সরকার।

গত ২০শে জুলাই যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দরে বাধার মুখে পড়েন ইমরান এইচ সরকার। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই অভিযোগ আনা হয়।

নিশ্চায়নের পরও যেকারণে শিক্ষার্থীর একাদশে ভর্তি বাতিল হতে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর পেল সরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, দল ঘোষণা বাংলাদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬