ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিতে পর্তুগাল যাচ্ছেন পাঁচ তরুণ

২০ জুলাই ২০১৮, ০৮:১৪ PM
সংবাদ সম্মেলন অতিথি ও ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেয়ারা

সংবাদ সম্মেলন অতিথি ও ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেয়ারা

পর্তুগালে ৪৯তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিতে পাঁচজনের একটি বাংলাদেশি দল রওয়ানা দিবেন। শনিবার ভোরে রওনা দেবে তারা।

আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেয়ারা হলেন, নটর ডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুর ইসলাম, চট্টগ্রাম কলেজের আবরার আল শাদিদ আবীর ও বরিশাল জিলা স্কুলের ইমতিয়াজ তানভীর রহিম।

প্রতিযোগী এই দলের সঙ্গে থাকবেন কোচ অধ্যাপক এম আরশাদ মোমেন এবং বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ। 

শুক্রবার দুপুরে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি। সেখানে বাংলাদেশি দলটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে অধ্যাপক জাফর ইকবাল বলেন, অলিম্পিয়াডে অংশ নিয়ে যারা পদক পাচ্ছে বা অংশ নিতে যাচ্ছে, তারা পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। 

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সহসভাপতি ইয়াসমিন হক বলেন, দেশে ম্যাথ বা ফিজিকস অলিম্পিয়াড হচ্ছে। কিন্তু এসব প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ কম হচ্ছে। এটা বাড়াতে হবে।

সংবাদ সম্মেলনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ বক্তব্য দেন। 

কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় আইসিডিডিআর,বি’র ড. তাহমিদ…
  • ২৬ মে ২০২৬
বিএনপির তরুণ প্রতিনিধি হিসেবে চীন যাচ্ছেন রোকেয়া হল ছাত্রদল…
  • ২৬ মে ২০২৬
হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যকে আদালত অবমাননা বলছেন আইনমন্ত…
  • ২৬ মে ২০২৬