অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী দলের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

‘নতুন প্রজন্ম বিশ্বমানের মেধার অধিকারী’

১৮ জুলাই ২০১৮, ১২:৫২ PM
‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদকজয়ী বাংলাদেশ গণিত দলের সংবর্ধনা’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সঙ্গে জয়ীরা

‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদকজয়ী বাংলাদেশ গণিত দলের সংবর্ধনা’ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সঙ্গে জয়ীরা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের নতুন প্রজন্মের মেধা বিশ্বের যেকোন দেশের তরুন প্রজন্মের চেয়ে কম নয়। মেধার দিক থেকে বাংলাদেশ দরিদ্র নয়। তারা বিশ্ব জয় করতে পারে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদকজয়ী বাংলাদেশ গণিত দলের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, ডাচ-বাংলা ব্যাংক ও প্রথম আলো এ সংবর্ধনার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মেধাবীদের সেরা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গুনগত মানসম্পন্ন শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গনিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা এ প্রতিযোগিতায় স্বর্ণপদক, ব্রোঞ্জ পদক ও অন্যান্য স্বীকৃতি পেয়েছে, তাদের জন্য জাতি গর্বিত ও সম্মানিত। এক্ষেত্রে সরকারের সমর্থন-সহযোগিতা অব্যাহত থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানচর্চা ও গবেষণা আরো বাড়াতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, জাতীয়ভাবে সৃজনশীল মেধা অন্বেষণের মাধ্যমেও সরকার মেধাবীদের উৎসাহিত করছে। দক্ষ জনশক্তি তৈরির জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় জোর দিচ্ছে। একইসাথে উচ্চশিক্ষা ও গবেষণায়ও জোর দেয়া হচ্ছে।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কথাসাহিত্যিক আনিসুল হক, ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল ক্ইায়ুম এবং অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী দলের কোচ মাহবুবব মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য মুনির হাসান।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬