বার্সেলোনায় মেট্রোরেল দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

১৭ জুলাই ২০১৮, ১১:৪৯ AM
বার্সেলোনায় মেট্রোরেল দুর্ঘটনায় নিহত মাহফুজ

বার্সেলোনায় মেট্রোরেল দুর্ঘটনায় নিহত মাহফুজ

স্পেনের বার্সেলোনায় মেট্রোরেল দুর্ঘটনায় মাহফুজ (১৮) নামে এক বাংলাদেশি তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে সেমাবার বিকেলে মেট্রোরেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বার্সেলোনা শহরের উপকণ্ঠে ১ নম্বর মেট্রো লাইনের প্লাটফর্ম থেকে হঠাৎ পড়ে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন মাহফুজ। তবে কীভাবে পড়ে গিয়েছিলেন সেটা জানা যায়নি। দুর্ঘটনার আগে মাহফুজ কয়েকজন পাকিস্তানি বন্ধুর সঙ্গে সেখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ বিষয়ে মৃতের বড়ভাই মামুন জানান, মেট্রো স্টেশনে সিসি ক্যমেরায় দুর্ঘটনার কারণ রেকর্ড আছে।

দুর্ঘটনার পরের দিন মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টায় থানায় তার পরিবারের অ্যাপয়েনমেন্ট আছে। তখন দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে বলে তাকে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে আছে। মাহফুজের এই অকাল মৃত্যুতে বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর পেল সরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ, দল ঘোষণা বাংলাদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬