আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ AM
নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য সোলটি’তে ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান

নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য সোলটি’তে ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান © সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো বাংলাদেশি ব্র্যান্ডকে আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য সোলটি’তে ওয়ালটন প্লাজার বিশেষ অনুষ্ঠান ‘তুষার যাত্রা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, নেপালের থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা এবং পরিচালক প্রনিমেশ থাপা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নেপাল ট্যুরের ভিডিও প্রদর্শন করা হয়। এ ছাড়া র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল।

অনুষ্ঠানে ওয়ালটনের বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক বাজারে দেশীয় ব্র্যান্ডের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬