নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ PM
 ১০ দিন পর উদ্ধার চীনা নাগরিক

১০ দিন পর উদ্ধার চীনা নাগরিক © সংগৃহীত

সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের গভীর টানেলে ১০ দিন ধরে আটকে ছিলেন এক চীনা নাগরিক। অবশেষে শনিবার (৫ সেপ্টেম্বর) যৌথ উদ্ধারকারী দলের অভিযানে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ওই চীনা নাগরিকের নাম লুহাইতাও। তিনি ‘আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে’ কর্মরত ছিলেন। আকস্মিক প্লাবনের পর তিনি প্রকল্পের টানেলের ভেতরে আটকা পড়েন।

নেপালি সেনাবাহিনী ও বিদেশি বিশেষজ্ঞ উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত যৌথ দলটি টানেলের প্রায় ২২৫ মিটার গভীর থেকে তাকে উদ্ধার করে।

নেপালের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে লুহাইতাওয়ের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে আশপাশের এলাকায় সম্ভাব্য অন্য নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী নদীর তীরে অবস্থিত ওই জলবিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংযুক্ত টানেল থেকে ভূমিধসের নয় দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়ে উদ্ধারকারীরা সেখানে অভিযান শুরু করেন।

উদ্ধার হওয়া ওই দুই শ্রমিক হলেন যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ ও যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জন। নেপালের জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠের কার্যালয় এক বিবৃতিতে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬