মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ PM
বৃষ্টি মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়

বৃষ্টি মুখোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় © টিডিসি সম্পাদিত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৮ বছর বয়সী বৃষ্টি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজ বাড়ির প্রথম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃষ্টি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া তার সঙ্গে স্বামীর সম্পর্কেও টানাপোড়েন চলছিল। দুজনই বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি গত কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন। এ জন্য তার চিকিৎসাও চলছিল। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত তদন্তের পর মৃত্যুর পেছনের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950