ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, ডিআর কঙ্গোতে পৌঁছাল ১৬ হাজার টিকা

২২ আগস্ট ২০২৬, ০৪:৪৭ PM
কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত রুয়ামপারা ইবোলা চিকিৎসা কেন্দ্র

কঙ্গো প্রজাতন্ত্রে অবস্থিত রুয়ামপারা ইবোলা চিকিৎসা কেন্দ্র © সংগৃহীত

ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) এরভেবো ভ্যাকসিনের ১৬ হাজারের বেশি ডোজ পৌঁছেছে। শুক্রবার রাতে রাজধানী কিনশাসায় ১৬ হাজার ২৫০ ডোজ এসে পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সহযোগী সংস্থাগুলোর বরাদ্দ করা ৭০ হাজার ডোজের এটিই প্রথম চালান।

ডিআর কঙ্গো বর্তমানে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে লড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভাইরাসটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগামী সপ্তাহে আরও টিকার ডোজ দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। 

তবে বর্তমানে ডিআর কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলার ধরনটি বুন্দিবুগিও ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে বর্তমানে কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। এরভেবো মূলত জাইর ইবোলাভাইরাসের বিরুদ্ধে অনুমোদিত ও ব্যবহৃত একটি টিকা। বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এটি মানুষের শরীরে কতটা সুরক্ষা দিতে পারে, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক পরীক্ষাগার ও প্রাণী-পরীক্ষার তথ্য থেকে কিছুটা সুরক্ষার সম্ভাবনা পাওয়া গেছে। 

৭০ হাজার ডোজের মধ্যে ২০ হাজার যাবে ক্লিনিক্যাল ট্রায়ালে
ডব্লিউএইচও জানিয়েছে, ডিআর কঙ্গোর জন্য বরাদ্দ করা ৭০ হাজার ডোজের মধ্যে ২০ হাজার ডোজ বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এরভেবোর কার্যকারিতা যাচাইয়ে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যবহার করা হবে। বাকি ৫০ হাজার ডোজ সম্মুখসারির কর্মী ও স্বাস্থ্যকর্মীদের দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

আরও দেখুন: কলেজে ভর্তির আগে যে ১০ তথ্য অবশ্যই যাচাই করতে হবে

ডিআর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা বলেন, অতীতেও এরভেবো বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ২০১৮ থেকে ২০২০ সালের ইবোলা প্রাদুর্ভাবের সময়ও বড় পরিসরে টিকাটি ব্যবহার করা হয়েছিল।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বুন্দিবুগিও ভাইরাসের বিরুদ্ধে এরভেবোর কার্যকারিতা সম্পর্কে এখনো পর্যাপ্ত প্রমাণ নেই। এ কারণে টিকাটির ব্যবহার থেকে সম্ভাব্য ঝুঁকি, সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে মানুষকে জানানো এবং তাঁদের সম্মতি নেওয়া গুরুত্বপূর্ণ।

দ্রুত ছড়াচ্ছে ইবোলা
ডিআর কঙ্গোর চলমান প্রাদুর্ভাবটি ইতোমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাব হয়ে উঠেছে। ১৬ আগস্ট পর্যন্ত দেশটিতে ৫ হাজার ২১টি নিশ্চিত সংক্রমণ এবং ২ হাজার ৩৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ ছয়টি প্রদেশের ৫৬টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। 

ইতুরি প্রদেশ এখনো প্রাদুর্ভাবের প্রধান কেন্দ্র। তবে উত্তর কিভু, দক্ষিণ কিভু, হাউত-উয়ে, চোপো ও বাস-উয়েলেতেও সংক্রমণ শনাক্ত হয়েছে। ডব্লিউএইচও বলছে, আক্রান্তদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 
এই প্রাদুর্ভাবের মধ্যে নিরাপত্তাহীনতা, মানুষের ব্যাপক স্থানান্তর ও চলাচল এবং স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে রোগী শনাক্তকরণ, নজরদারি এবং চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) ইতোমধ্যে দ্রুত রোগ শনাক্তকরণ, সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসরণ, চিকিৎসাসেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে। 

আরও দেখুন: ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ লিমিটেড

বিশেষজ্ঞদের মতে, পূর্ব ডিআর কঙ্গোর চলমান সশস্ত্র সংঘাত, রোগী শনাক্তকরণে বিলম্ব, স্বাস্থ্যসেবা অবকাঠামোর সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় সম্পদের ঘাটতি ইবোলা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে কঠিন করে তুলছে। ডব্লিউএইচওর সাম্প্রতিক মূল্যায়নেও নিরাপত্তাহীনতা, সীমিত স্বাস্থ্যসেবা সক্ষমতা, অর্থায়নের ঘাটতি এবং পর্যাপ্ত নজরদারির অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা।

১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9