কেল্লা বাবার মাজারে মিলল ১২ বস্তা টাকা, সোনা-রুপা ও বিদেশি মুদ্রা

২০ আগস্ট ২০২৬, ০৯:১১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৯:১৭ AM
মাজারের দানবাক্স প্রাপ্ত নগদ অর্থ

মাজারের দানবাক্স প্রাপ্ত নগদ অর্থ © টিডিসি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিখ্যাত খরমপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ ওরফে শাহ পীর কেল্লা বাবার মাজারের সাত দিনব্যাপী ওরসে স্থাপন করা দানবাক্স থেকে পাওয়া গেল ১২ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি উপহার হিসেবে মিলেছে কিছু সোনা-রুপা ও বিদেশি মুদ্রা।

সোনালী ব্যাংকের ১৬ জন কর্মকর্তা ও মাজার শরীফ মাদ্রাসার শিক্ষার্থী মিলে অন্তত অর্ধশত স্বেচ্ছাসেবী টাকা গণনা করছেন। এছাড়াও মাজার প্রাঙ্গণে ভক্তদের দেওয়া বিভিন্ন পশুপাখির হিসাব ও অন্যান্য সামগ্রী মাজার কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

গণনা শেষে সার্বিক হিসাব ও চূড়ান্ত অর্থ সংগ্রহের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া এক গণমাধ্যমকে জানিয়েছেন।

আরও দেখুন: ৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মিন্টু খাদেম বলেন, ‘এই বছর আমরা ক্যাশ টাকা পেয়েছি ১,০৩,০০,৬৫১ টাকা। এছাড়াও বিভিন্ন সোনা রুপা পাওয়া গিয়েছে। 

গত ১৬ই আগস্ট রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত সপ্তাহব্যাপী ওরসে দেশ-বিদেশ থেকে আগত মাজারের ভক্ত-আশেকানরা ৪টি দানবাক্সে ওই টাকা ও সোনা-রুপা এবং বিদেশি মুদ্রা দান করেন।

ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬