রুয়েট থেকে স্ট্যানফোর্ডে একই বিভাগের দুই সাবেক শিক্ষার্থী

২২ আগস্ট ২০২৬, ১১:১৭ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ১১:৫০ AM
রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আতিক আহমেদ এবং রাবেয়া তুস সাদিয়া

রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আতিক আহমেদ এবং রাবেয়া তুস সাদিয়া © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই সাবেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক হিসেবে নিয়োজিত রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আতিক আহমেদ এবং রাবেয়া তুস সাদিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং চিকিৎসাবিজ্ঞানে প্রযুক্তির প্রয়োগভিত্তিক গবেষণার মাধ্যমে তারা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের গবেষণা অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

রুয়েট থেকে স্নাতক সম্পন্ন করার পর মো. আতিক আহমেদ বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল স্কলার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রুয়েটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। স্ট্যানফোর্ডের তথ্য অনুযায়ী, তিনি রেডিয়েশন ফিজিক্স বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা করছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র ডিপ লার্নিং, মাল্টিমোডাল লার্নিং এবং বাস্তব বিশ্বের তথ্যনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সমাধান।

তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কেন্টাকি থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। পিএইচডি চলাকালে প্রায় ৯ মাস গুগলে ইন্টার্ন অভিজ্ঞতাও রয়েছে। সেখানে তিনি মাল্টি-এজেন্ট সিস্টেম এবং টাইম-সিরিজ ফোরকাস্টিং নিয়ে গবেষণা করেন। 

তার গবেষণাকর্ম বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সম্মেলন ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে আইসিএমএল, এএএআই, কেডিডি, ইসিএআই, নেচার কমিউনিকেশনস, ইনফরমেশন ফিউশন, জার্নাল অব বায়োমেডিক্যাল ইনফরমেটিক্স এবং মেডিকেল ইমেজ অ্যানালাইসিস।

অন্যদিকে, একই শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী রাবেয়া তুস সাদিয়া বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে পোস্টডক্টরাল স্কলার হিসেবে কর্মরত। রুয়েট থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক সম্পন্ন করার পর তিনিও ইউনিভার্সিটি অব কেন্টাকি থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রাবেয়া তুস সাদিয়ার বর্তমান গবেষণার প্রধান ক্ষেত্র কৃত্রিম বুদ্ধিমত্তা, মেডিকেল ইমেজিং এবং সার্জিক্যাল ভিডিও অ্যানালাইসিস। স্ট্যানফোর্ড মেডিসিনে তিনি চিকিৎসক, সার্জন ও গবেষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন। তার গবেষণার অন্যতম লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব স্বাস্থ্যসেবায় কার্যকরভাবে প্রয়োগের মাধ্যমে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং রোগীদের চিকিৎসাসেবার মান উন্নত করা।

নিজের গবেষণা-যাত্রা সম্পর্কে রাবেয়া তুস সাদিয়া বলেন, ‘স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল গবেষণার সুযোগ পাওয়ার পেছনে পিএইচডি পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং নিয়ে করা গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা এবং আমার গবেষণার সঙ্গে স্ট্যানফোর্ড মেডিসিনের কাজের সামঞ্জস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কয়েক ধাপের কারিগরি ও কোডিংভিত্তিক সাক্ষাৎকার এবং গবেষণা উপস্থাপনার পর আমি পোস্টডক্টরাল স্কলার হিসেবে নির্বাচিত হই।’

আরও পড়ুন: নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন

তিনি বলেন, ‘রুয়েট থেকেই কম্পিউটার সায়েন্সের মৌলিক ভিত্তি ও গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়েছিল, যা পরবর্তী সময়ে আমার পিএইচডি ও গবেষণার পথচলার ভিত্তি হয়ে দাঁড়ায়। এ পথচলা সহজ ছিল না; ব্যর্থতা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েও ধারাবাহিকতা বজায় রাখতে হয়েছে। বর্তমান শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে বড় লক্ষ্য নির্ধারণ করো, নিয়মিত পরিশ্রম করো, নিজের দক্ষতা উন্নয়নে অবিচল থাকো এবং ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যাও।’

রুয়েটের এই দুই সাবেক শিক্ষার্থীর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ অর্জন কেবল তাদের ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণাঙ্গনে সক্ষমতার একটি উজ্জ্বল স্বীকৃতি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণার মাধ্যমে স্বাস্থ্যসেবা ও বাস্তব বিশ্বের জটিল সমস্যার সমাধানে তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের রুয়েট শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা ও অনুপ্রেরণার দ্বার উন্মোচন করছে।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9