৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান 

২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ PM
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের আবাসিক ভবন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের আবাসিক ভবন © সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের কুমামোতো প্রদেশে মঙ্গলবার (২৮ জুলাই) ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির তীব্রতা পরিমাপনের জাপানি স্কেলে সর্বোচ্চ ‘শিন্দো-৭’ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) আরিয়াকে সাগর ও ইয়াতসুশিরো সাগর সংলগ্ন উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ অবিলম্বে উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে যাওয়ার আহ্বান জানিয়েছে। 

সংস্থাটির ধারণা, ভূমিকম্পের পরপরই সুনামির প্রথম ঢেউ পৌঁছেছে এবং পরবর্তীতে আরও কয়েকটি ঢেউ আঘাত হানার ঝুঁকি রয়েছে। জেএমএ-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমামোতো শহরের দক্ষিণে অবস্থিত উকি শহর এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে কুমামোতো প্রদেশের ইয়াতসুশিরো, উতো, মাশিকি, মিসাতো এবং কুমামোতো শহরের মিনামি ওয়ার্ডে ‘শিন্দো-৬’ (শক্তিশালী) মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা ও মিয়াজাকি প্রদেশে ‘শিন্দো-৫’ বা তার বেশি মাত্রার ঝাকুনি রেকর্ড করা হয়।

দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক জানিয়েছে, তীব্র কম্পনের ফলে কুমামোতো প্রদেশে প্রায় ৪৫ হাজার ৬০০ পরিবার তাৎক্ষণিকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের এপ্রিলে কুমামোতোতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ২৭৮ জনের মৃত্যু হয় এবং ঐতিহাসিক কুমামোতো দুর্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার সংস্কারকাজ ২০৫২ সাল পর্যন্ত চলার কথা রয়েছে।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬