জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেবে: গাকৃবি উপাচার্য

১৮ জুলাই ২০২৬, ০৭:১৯ PM
প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান

প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান বিশ্বে কেবল অ্যাকাডেমিক সাফল্যই যথেষ্ট নয়; আন্তর্জাতিক ভাষাজ্ঞান, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ দক্ষতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ। জাপানি ভাষা শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞান, গবেষণা, প্রযুক্তি, উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের অসংখ্য সুযোগ সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে গাকৃবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাব (জিএইউ-এলপিডিসি) আয়োজিত তিন মাসব্যাপী বেসিক ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) প্রস্তুতি কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আজকের বিশ্বে কেবল অ্যাকাডেমিক সাফল্যই যথেষ্ট নয়, আন্তর্জাতিক ভাষা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ। জাপানি ভাষা শিক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞান, গবেষণা, প্রযুক্তি, উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের অসংখ্য সুযোগ সৃষ্টি করবে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আরও আন্তর্জাতিকমুখী করে তুলবে এবং আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখবে।’

শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। আয়োজকদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া কোর্স ইনস্ট্রাক্টর প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, বিভিন্ন শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং কোর্সের প্রথম ব্যাচে নিবন্ধিত ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। পরে কোর্স ইনস্ট্রাক্টর প্রফেসর ড. মো. আমজাদ হোসেন কোর্সের পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে বলেন, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক বৃত্তি ও জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ গ্রহণে আরও সক্ষম হয়ে উঠবে।

এসময় জিএইউ-এলপিডিসির ভাইস-প্রেসিডেন্ট সাজ্জাতুল ইসলাম শাওন ক্লাবের পূর্ববর্তী কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক ভাষা শিক্ষা, সফট স্কিল উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করেন।

পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগ: গাকৃবি
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ বন্যায় থমকে গেল বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬