মুম্বাইয়ে ভবনের অংশ ধসে পাঁচ শিশুসহ নিহত ৬

০৬ জুলাই ২০২৬, ০১:৪৫ PM
উদ্ধার অভিযান

উদ্ধার অভিযান © সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় টানা ভারী বৃষ্টির মধ্যে একটি তিনতলা আবাসিক ভবনের অংশ ধসে পাঁচ শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মানখুর্দের জনতা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, ভবনটির দুই থেকে তিনটি কক্ষ হঠাৎ ধসে পড়লে ভেতরে থাকা বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

খবর পেয়ে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির উদ্ধারকর্মী এবং অ্যাম্বুলেন্সের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহত ও ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে নেওয়া হয়।

শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে নেওয়া আহতদের মধ্যে ৩২ বছর বয়সী এক নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চার শিশুসহ পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও এক শিশুর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু।

এদিকে রাজাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী এক যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বর্ষণের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬