দুই বছরের মেয়েকে বাঁচাতে ধ্বংসস্তূপেই থমকে গেল মায়ের জীবন

২৭ জুন ২০২৬, ১১:৩৮ AM , আপডেট: ২৭ জুন ২০২৬, ১১:৪৭ AM
ভূমিকম্পে নিহত আন্দ্রেয়া ও তার পরিবার

ভূমিকম্পে নিহত আন্দ্রেয়া ও তার পরিবার © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিজের প্রাণ হারিয়েও দুই বছরের মেয়েকে বাঁচিয়েছেন এক মা। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত ওই নারীর নাম আন্দ্রেয়া। তার স্বামী ফুটবলার হেক্টর বেলো সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর আত্মত্যাগের কথা জানিয়ে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন।

বুধবার (২৪ জুন) রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হেক্টর বেলো লিখেছেন, তার অমূল্য ভালোবাসা আন্দ্রেয়া শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মেয়েকে রক্ষা করেছেন। তিনি বলেন, ‘আমি আমাদের মেয়েকে একদিন বলব, কীভাবে তুমি নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছ। আমি তাকে বলব, তুমি কতটা সাহসী ছিলে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ছেড়ে যাওনি।’

ভূমিকম্পের খবর পেয়ে কারাকাসে ছুটে যান বেলো। পরে তিনি জানান, তার মেয়ে ও মেয়ের খালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দুজনের অবস্থাই স্থিতিশীল। এক পোস্টে তিনি লেখেন, ‘আমার মেয়ে ও তার খালা ভালো আছে। আজ তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। এই অসীম কষ্টের সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

আরেকটি আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘আমি কীভাবে আমাদের মেয়েকে বোঝাব যে তাকে বাঁচাতে তুমি নিজের জীবন দিয়েছ? কীভাবে বলব, আমি সেখানে ছিলাম না, কিছুই করতে পারিনি? আমাকে শক্তি দাও।’

ভেনেজুয়েলার স্থানীয় ফুটবলবিষয়ক সংগঠন কুমানা দে কাম্পেওনেসও আন্দ্রেয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তারা জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে হেক্টর বেলোর স্ত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে যে ভবনে পুরো পরিবারটি বসবাস করত সেটি ধসে পড়লেও তাদের ছোট মেয়ে অলৌকিকভাবে বেঁচে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও এই মৃত্যুর খবর প্রকাশ করেছে।

এদিকে ভূমিকম্পে নিহতদের তালিকায় রয়েছেন আরও দুই ফুটবলার। কারাকাস ফুটবল ক্লাব জানিয়েছে, তাদের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। ক্লাব এক বিবৃতিতে জানায়, তার হাসিমুখ, নিষ্ঠা ও সহমর্মিতা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: ফিজিক্যাল না কেমিক্যাল কোন সানস্ক্রিন আপনার জন্য উপযুক্ত?

কারাকাসভিত্তিক ক্লাব স্পোর্ট সান আগুস্তিন জানিয়েছে, তাদের একাডেমির খেলোয়াড় ভিক্টর পালাসিওসও ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। ক্লাবের তথ্য অনুযায়ী, তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি মারিতিমো দে লা গুয়াইরার হয়েও খেলেছিলেন।

এ ছাড়া সাবেক মিস ভেনেজুয়েলা জিসেল রেয়েসও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ভূমিকম্পে লা গুয়াইরায় তাদের ভবন সম্পূর্ণ ধসে পড়ার পর তার মায়ের মৃত্যু হয়েছে। তিনি বলেন, প্রচণ্ড আতঙ্ক ও ভূমিকম্পের আঘাতে তার মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার মায়ের দেখভালের দায়িত্বে থাকা এক নার্স, যিনি ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন।

ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে এখনও দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। তথ্যসূত্র: বিবিসি।

রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব বাজারে কমল তেলের দাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১২ অক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অ্যাওয়ার্ড পেল এআইইউবি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9