খামেনির জানাজা ও দাফনের সময় ঘোষণা করল ইরান 

১৩ জুন ২০২৬, ০৫:৩১ PM
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আজ শনিবার (১৩ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দেশব্যাপী বিভিন্ন শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে তাঁকে সমাহিত বা দাফন করা হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়। তার এই আকস্মিক মৃত্যু ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানাজা ও বিদায় কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। তেহরান থেকে মাশহাদ পর্যন্ত কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও ধর্মীয় সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬