আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কবে, জানাল ইরান

১২ জুন ২০২৬, ১১:৩৫ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ১১:৩৫ AM
আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি © সংগৃহীত

আগামী মহররম মাসে নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি। শুক্রবার (১২ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, মহররম মাসের দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, এ সময় জুন ও জুলাই মাসের মধ্যবর্তী সময়ে পড়বে।

এর আগে, মহররম মাসের শুরুতেই তার জানাজা আয়োজনের পরিকল্পনা ছিল ইরান কর্তৃপক্ষের। তবে পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরুতেই তেহরানে নিজের সরকারি বাসভবনে মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন। সর্বোচ্চ নেতা হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হন তাঁরই ছেলে আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি। তবে বাবার মৃত্যুর পর থেকে তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই হামলায় তিনিও আহত হয়েছেন।

ইরানি কর্মকর্তারা ইতিমধ্যে প্রয়াত সর্বোচ্চ নেতার জন্য বিশাল জানাজা ও শোকযাত্রার পরিকল্পনা ঘোষণা করেছেন। তেহরানের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ এ মাসের শুরুতে জানিয়েছিলেন, কর্তৃপক্ষ তিন দিনের ‘অনুষ্ঠানের’ পরিকল্পনা করছে। তেহরান, কোয়ম ও মাশহাদে এ কর্মসূচি নির্ধারিত রয়েছে।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬