রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া যেসব দেশের নাগরিকদের আফ্রিকায় পাঠাবেন ট্রাম্প

১২ জুন ২০২৬, ১০:২২ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ১০:২৬ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সরকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো তথাকথিত ‘তৃতীয় দেশের’ নির্বাসিত ব্যক্তিদের গ্রহণ করবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। 

বিষয়টি সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা জানান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে চুক্তির আওতায় প্রথম যে ফ্লাইটটি যাবে, তাতে প্রায় ২০ জন অভিবাসী থাকতে পারেন। তাদের মধ্যে ইরানি ছাড়াও সিরীয় ও আফগান নাগরিক থাকবেন। বিমানটি আগামী বৃহস্পতিবারের মধ্যেই ছেড়ে যেতে পারে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি নাগরিকসহ অন্যান্য অভিবাসীদের মধ্য আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পাঠানোর পরিকল্পনা করছে। যদিও দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে পাঠানোর তালিকায় থাকা ইরানি নাগরিকদের মধ্যে দুই নারীও রয়েছেন। এই দুজন এবং বাকিরা ইরানে ফেরত গেলে নির্যাতন ও নিপীড়নের শিকার হতে পারেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী এমিলি ট্রস্টল। তিনি বলেন, ওই দুই নারীর একজন খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হয়েছেন এবং অন্যজন গণতন্ত্রপন্থী আন্দোলনের কর্মী।

আইনজীবী ট্রস্টল জানান, ওই দুই নারী ২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আটক হন। তারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছিলেন, এবং পরে মার্কিন অভিবাসন আদালতের বিচারকের কাছ থেকে ‘উইথহোল্ডিং অব রিমুভাল’ নামে পরিচিত এক ধরনের আইনি সুরক্ষা পান। এই সুরক্ষা পাওয়ার অর্থ হলো, বিচারকেরা মনে করেছেন— ইরানে ফেরত পাঠানো হলে তাদের নিপীড়ন বা নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা ৫০ শতাংশের বেশি।

এ ছাড়া এক তুর্কি নাগরিকও ওই বিমানে থাকতে পারেন বলে তার আইনজীবী জানিয়েছেন। ওই ব্যক্তি রাজনৈতিক নিপীড়নের কারণে নিজ দেশ ছেড়েছিলেন এবং তিনিও যুক্তরাষ্ট্রে ‘উইথহোল্ডিং অব রিমুভাল’ সুরক্ষা পেয়েছিলেন। তবে পরিচয় প্রকাশ না করার শর্তে তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9