মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, এফ-৩৫ হ্যাঙ্গার ধ্বংসের দাবি

১০ জুন ২০২৬, ০৮:৫৩ AM
এফ-৩৫ যুদ্ধবিমান

এফ-৩৫ যুদ্ধবিমান © সংগৃহীত

জর্ডানে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার জ্বালানিচালিত শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, ওই ঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যরা অবস্থান করছিলেন এবং হামলায় গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স জর্ডানের ওই বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা সরাসরি আঘাতপ্রাপ্ত ও ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও দাবি করেছে, এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত একটি বৃহত্তর প্রতিশোধমূলক অভিযানের অংশ। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন বিমান ও নৌঘাঁটির ২১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি ইরানের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

আরও পড়ুন: দুই স্কুলছাত্রীর পর নিখোঁজ আরও দুই কিশোরী উদ্ধার, নেপথ্যের কারণ জানাল পুলিশ

আইআরজিসি বিবৃতির শেষাংশে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে তারা আরও ‘বিধ্বংসী ও চূড়ান্ত’ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, পরিস্থিতির আরও অবনতি হলে এবং উত্তেজনা বৃদ্ধি পেলে তার সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনকেই বহন করতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার সাইটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী এই অভিযানকে তাদের ওপর সাম্প্রতিক হামলা ও বাণিজ্যিক জাহাজে বাধার বিপরীতে একটি 'যৌথ ও আনুপাতিক জবাব' হিসেবে বর্ণনা করেছে।

এ বিষয়ে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি বিশ্বাস করি এই জবাবটি খুব জোরালো, খুব শক্তিশালী হওয়া উচিত এবং এটি তেমনই হয়েছে।' সেন্টকমের তথ্য অনুযায়ী, মার্কিন হামলাটি স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৯টার মধ্যে শেষ হয়।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং বন্দর নগরী সিরিক-এ হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, কাছাকাছি বন্দর আব্বাস এবং জাস্ক কাউন্টিতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে বাহরাইনের রাজার একজন গণমাধ্যম উপদেষ্টা এক্সে জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানি ড্রোন হামলা প্রতিহত করেছে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬