দুই স্কুলছাত্রীর পর নিখোঁজ আরও দুই কিশোরী উদ্ধার, নেপথ্যের কারণ জানাল পুলিশ

১০ জুন ২০২৬, ০৮:২৫ AM
উদ্ধার হওয়া দুই কিশোরী

উদ্ধার হওয়া দুই কিশোরী © সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া আরও দুই কিশোরীকে নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে নিখোঁজ হওয়ার সাত দিনের মাথায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই কিশোরীই পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত ২ জুন সকাল ৯টার দিকে পল্লবী এলাকায় বসবাসকারী দুই কিশোরী ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে বাসা থেকে বের হন। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেননি। সন্তানদের কোনো সন্ধান না পেয়ে ৩ জুন তাদের পরিবার পল্লবী থানায় উপস্থিত হয়ে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৮২ ও ১৮৩) দায়ের করে।

নিখোঁজের ঘটনার পর পল্লবী থানার একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে কিশোরীদ্বয়ের অবস্থান শনাক্ত করে ৯ জুন রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে নীলফামারী জেলার ডোমার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কোনো অপহরণকারী চক্র বা অপরাধী গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া যায়নি। তদন্তে জানা গেছে, দুই কিশোরীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরিবারের বাধা এড়াতে তারা নিজেরাই বাড়ি থেকে চলে গিয়ে একসঙ্গে বসবাসের পরিকল্পনা করেছিল।

উদ্ধারের পর দুই কিশোরীকে জিডিমূলে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাজধানীর আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের দুই শিক্ষার্থী এবং একজন কিশোরীকে উদ্ধারের ঘটনাও আলোচনায় আসে। ওই ঘটনায় দুই কলেজছাত্রী ও তাদের একজনের ছোট বোনকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

গত ৫ জুন মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিনজনের মধ্যে দুজন আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সেদিন এক বিজ্ঞপ্তিতে জানায়, নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দুপুরের মধ্যে যে ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন মো. হাসিবুর রহমান রনি নামে এক ব্যক্তি পল্লবী থানায় এসে অভিযোগ করেন, তার ১৭ বছর বয়সী মেয়ে আগের দিন বিকেল ৪টার দিকে তার এক বান্ধবী এবং ওই বান্ধবীর ১৩ বছর বয়সী ছোট বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একই দিনে তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেও অপর দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে দুটি সাধারণ ডায়েরি করা হয়।

এরপর পল্লবী থানার একটি দল ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে ৫ জুন বিকেল ৩টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর একজন বিজ্ঞান বিভাগের এবং অন্যজন ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী ছিলেন। তারা একে অপরের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। বিষয়টি উভয় পরিবারই জানত এবং তাদের পারস্পরিক যোগাযোগ ও দেখা-সাক্ষাতে বাধা দিত।

পুলিশের তদন্তে আরও জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ওই কিশোরী গত ১ জুন দুপুরে তার মাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়-চোপড় নিয়ে তার ছোট বোনকে সঙ্গে করে বাসা থেকে বের হয়ে যায়। পরে তার ঘনিষ্ঠ সহপাঠীকে নিয়ে সিএনজিযোগে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভাড়া বাসায় ওঠে এবং সেখানে বসবাস শুরু করে।

পরবর্তীতে অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করা হয় এবং তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬