একসঙ্গে জন্ম, একই স্কুল-ক্লাসে পড়াশোনা, পরীক্ষায়ও একই নম্বর—দেখুন যমজ ভাই-বোনের মার্কশিট

০৯ মে ২০২৬, ০৯:৩৭ AM , আপডেট: ০৯ মে ২০২৬, ০৯:৩৭ AM
যমজ ভাই-বোন কৌশিক বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাস

যমজ ভাই-বোন কৌশিক বিশ্বাস ও সুপ্রিয়া বিশ্বাস © সংবাদ প্রতিদিন

এটি যেন মিলে যাওয়া, মিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা! একসঙ্গে জন্ম, এক স্কুল, এক ক্লাস, মাধ্যমিকেও একই নম্বর। অবিশ্বাস্য হলেও ঘটনাটি বাস্তব, যা হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকেও। একই স্কুলে ও ক্লাসে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষাতেও একই নম্বর পেয়ে নজির গড়েছে যমজ ভাই-বোন।

ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড বি জে হাইস্কুলের ছাত্র কৌশিক বিশ্বাস ও ছাত্রী সুপ্রিয়া বিশ্বাস– দু’জনই এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬১১ নম্বর পেয়েছে। শুক্রবার ফলপ্রকাশের পর এমন হুবহু মিল দেখে তাজ্জব শিক্ষক থেকে অভিভাবক সবাই। অবাক ভাই-বোন নিজেরাও।

স্কুল সূত্রে জানা গেছে, একসঙ্গে বড় হয়েছে কৌশিক-সুপ্রিয়া। স্কুলে এক ক্লাসে পড়াশোনা করেছে দুই মেধাবী ছাত্র-ছাত্রী। নিজেদের মধ্যে বেশ প্রতিযোগিতা ছিল যমজ ভাইবোনের। কেউ কখনও কারও থেকে ২, ৩ নম্বর কম পেত, আবার কখনও বেশি। তফাৎ বলতে এটুকুই। কিন্তু এ বছরের মাধ্যমিক পরীক্ষায় সে তফাৎটুকুও ঘুচিয়ে দিল!

শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশের পর মার্কশিট হাতে নিয়ে একেবারে চমকে ওঠে দুই ভাই-বোন। একই নম্বর পেয়েছে দু’জন ৬১১। এমন স্কোর দেখে অবাক শিক্ষক থেকে বাড়ির সকলে। হোক না যমজ, তবু দু’জনের এমন মিল যে আগে কখনও ঘটেনি! কৌশিক আর সুপ্রিয়ার কথাতেও সেই একই সুর। দেখুন তাদের মার্কশিট-

দু’জনই বলছে, ‘আমাদের মধ্যে সবসময় ২-৩ নম্বরের ফারাক থাকত। কখনও এক নম্বর পাইনি। এবার মাধ্যমিকে এক নম্বর পেলাম।’ চাচন্ড বি জে হাইস্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, ‘আমাদের স্কুলের ইতিহাসে এমন ঘটনা এ প্রথম। অভাবনীয় এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। দুই ভাই-বোনেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

আরও পড়ুন: প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিবিএমের পরীক্ষা চালাল ভারত

ফলাফল প্রকাশের পর থেকেই বিশ্বাস পরিবারে খুশির আমেজ। মা পিঙ্কি বিশ্বাস আবেগ ধরে রাখতে না পেরে বলেন, ‘ছেলে, মেয়ে দুজনই ভালোভাবে পাস করেছে, এটাই ছিল বড় স্বস্তি। কিন্তু দুজনে যে একদম কাঁটায় কাঁটায় একই নম্বর পাবে, তা স্বপ্নেও ভাবিনি।’

এলাকার মানুষের মুখে একটাই আলোচনা—এ যেন এক পরম বিস্ময়! একই পরিবার থেকে দুই কৃতীর এ সাফল্য শুধু স্কুল নয়, গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছে। পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষের আশা, আগামী দিনেও তারা এভাবেই হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছবে। খবর: সংবাদ প্রতিদিন।

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9