হবিগঞ্জের একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা শুরু, পরে সংশোধন

০৪ মে ২০২৬, ০৩:১৪ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৩:১৮ PM
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় © টিডিসি

‎হবিগঞ্জে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। রবিবার (৩ মে) সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ভার্সনের গণিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
‎
‎কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর সময় শিক্ষার্থীদের মধ্যে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী প্রশ্নপত্রে অসামঞ্জস্য দেখতে পেয়ে বিষয়টি কক্ষ পরিদর্শকদের অবহিত করে। ‎পরে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বিষয়টি যাচাই করে ভুলের সত্যতা নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে সঠিক প্রশ্নপত্র সরবরাহ করেন। এতে পরীক্ষার শুরুতে কিছু সময়ের বিঘ্ন ঘটে।
‎
‎কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ভুল প্রশ্নপত্র সরিয়ে নিয়ে নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ অব্যাহত রাখা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
‎
‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬