প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পেছাতে পারে

০৪ মে ২০২৬, ০৫:১৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা আগামী ১০ মে থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যানের যোগদান সংক্রান্ত জটিলতার কারণে মৌখিক পরীক্ষা শুরুর তারিখ পেছানো হতে পারে।

সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ‘প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু ১০ মে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের দৃষ্টি গোচর হয়। পরে তিনি নতুন চেয়ারম্যানের যোগদানের পূর্বে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করতে মানা করেন। সচিবের নির্দেশনার পর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আগামীকাল মঙ্গলবার যোগদান করতে পারেন। তার যোগদানের পর মৌখিক পরীক্ষা শুরুর তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা শুরুর সম্ভাবনা কম। পরীক্ষা শুরুর তারিখ কিছুটা পেছানো হতে পারে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল রাতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এমসিকিউ পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর ৩১ শতাংশ। পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেছিলেন ৪৮ হাজারের কিছু বেশি প্রার্থী। 

গত ১৮ এপ্রিল প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান নিয়োগের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, দুপুর ২টা থেকে ৩টা এবং বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ পর্যন্ত চার শিফটে রাজধানীর নয়টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাত দিন ধরে বিদ্যুৎহীন রাজাপুর মডেল মসজিদ, বন্ধ অযুর পানিসহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9