শনিবার ঢাকায় পৌঁছাবে নাহিদা বৃষ্টির মরদেহ

০৮ মে ২০২৬, ০৯:০৩ AM
 নিহত বৃষ্টি

নিহত বৃষ্টি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। দুবাইয়ে ট্রানজিট শেষে শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

জানা গেছে, দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।

মরদেহ যুক্তরাষ্ট্র থেকে বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়।

একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬