ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বাঁচালেন দম্পতি

২৯ মার্চ ২০২৬, ১০:২০ AM
হোটেলে থেকে বছরে ১৪ লাখ টাকা বাঁচিয়েছেন এক দম্পতি

হোটেলে থেকে বছরে ১৪ লাখ টাকা বাঁচিয়েছেন এক দম্পতি © আনন্দবাজার

বাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না দম্পতির। কর্মক্ষেত্রে একটি দুর্ঘটনায় তরুণের হাতটি জখম হওয়ায় তিনি কাজও হারিয়ে ফেলেন। ফলে তিন কামরার বাড়ির জন্য মাসে প্রায় ৩ লাখ টাকার বেশি শুধু ভাড়াই গুনতে হতো তাদের। কাজ হারানোর ফলে টাকা দিতে না পেরে বাধ্য হয়ে তারা এমন একটি উপায় বের করেন, যাতে শুধু কম টাকাই খরচ হয়নি- উল্টে বছরে প্রায় ১৪ লাখ টাকা সঞ্চয় করতে পেরেছেন তারা।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, এক আমেরিকান দম্পতি যে সাহসী পদক্ষেপ নিয়েছিলে তাতে তাদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। মারান্ডা বোয়ার্স এবং তার স্বামী জন। জনের দুর্ঘটনার পর ফ্লোরিডার পেনসাকোলায় ভাড়া বাড়ি ছেড়ে দেন তাঁরা। কারণ অন্যান্য বিলের পাশাপাশি শুধু ভাড়ার জন্যই প্রতি মাসে ২৩০০ ডলার বা প্রায় ২ লাখ ৮১ হাজার টাকা দিতে হতো। তাই তারা বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থার খোঁজ করতে শুরু করেন। খরচ বাঁচাতে দম্পতি হোটেল ভাড়া করে থাকতে শুরু করেন।

হোটেলে থাকার জন্য তাঁদের সপ্তাহে ৩০৭ ডলার বা প্রায় ৩৭ হাজার টাকা খরচ করতে হয়। তার মধ্যে বিদ্যুতের খরচ, পানি, ইন্টারনেট, পার্কিং ফি এবং এমনকি ময়লা ফেলার পরিষেবাও পাওয়া যায়। মারান্ডা জানান, তিনি ঘরটি ছয় মাসের জন্য বুক করেন। টালমাটাল সময়ে এ বিকল্পই তাঁদের অনেকটাই আর্থিক স্থিতিশীলতা দেয়। 

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: আবেদনের ডেডলাইন জানবেন যেভাবে

মারান্ডা, এখন তাঁর ব্যবসার মাধ্যমে সংসারের খরচ চালান। তাঁর দাবি হোটেলে থাকার ফলে প্রতি মাসে প্রায় ১০০০ ডলার বা প্রায় ১ লাখ ২২ হাজার টাকা সাশ্রয় হয়। বছরে প্রায় ১২ হাজার ডলার বা প্রায় ১৪ লাখ ৬৭ হাজার টাকা।

প্রতি মাসে প্রায় ১০০০ ডলার সঞ্চয় করে মারান্ডা ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি এ সঞ্চয় দিয়ে এক টুকরো জমি কিনে নিজেদের জন্য একটি ছোট বাড়ি তৈরি করতে চান। মারান্ডা সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমরা বিশাল এক বাড়িতে সমস্ত সঞ্চয় ঢালার পরিবর্তে সাদামাঠাভাবে বাঁচতে, ছুটিতে ঘুরতে যেতে এবং নিজেদের মতো করে জীবন উপভোগ করতে চাই। খবর: আনন্দবাজার।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9