ইরানের ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল

২৭ মার্চ ২০২৬, ১০:৪৭ PM
ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল

ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল © সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত একটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কেন্দ্রে শুক্রবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার (২৭ মার্চ) ইরানের আণবিক শক্তি সংস্থা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তারা জানিয়েছে, ইয়াজদ প্রদেশের আরদাকান এলাকায় অবস্থিত এই পরমাণু স্থাপনাটিকে লক্ষ্য করে ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’ পক্ষ কয়েক মিনিট আগে হামলা চালায়। তবে এই হামলার ফলে কেন্দ্রটি থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

হামলার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পরমাণু স্থাপনায় এই সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

এদিকে, ইরানের মারকাজি প্রদেশের পারমাণবিক তেজস্ক্রিয়তা কমাতে ব্যবহৃত ‘ভারী পানি’ কমপ্লেক্সে দুই দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা ফারস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন মারকাজি প্রদেশের স্থানীয় কর্মকর্তা হাসান ঘামারি।

হাসান ঘামারি জানান, ‘আমেরিকান ও জায়নবাদী শত্রু’ পক্ষের আগ্রাসনে দুই স্তরে এই হামলা চালানো হয়। তবে ফারস নিউজ এবং অন্যান্য ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়া পারমাণবিক স্থাপনাটি থেকে কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি নেই বলেও নিশ্চিত করা হয়েছে।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬