হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সেনা নিহত

০৯ মার্চ ২০২৬, ১০:৩২ PM
হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সেনা নিহত

হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সেনা নিহত © সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্য নিহত হয়েছেন।

সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আজ দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।’

তবে সামরিক এই হেলিকপ্টার দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কোনও তথ্য প্রকাশ করেনি আমিরাত।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এই অভিযোগ উত্থাপন করেন। একই সঙ্গে তিনি জানান, ইরানের বিরুদ্ধে কোনও ধরনের হামলায় সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে না।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ বলেন, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনও আমরা অত্যন্ত স্পষ্ট করে বলেছি, আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনও সংঘাতে জড়াব না।’

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬