সর্বোচ্চ নেতা নির্বাচনে বহিরাগত কারও হস্তক্ষেপ বরদাশত্ করবে না তেহরান : আরাগাচি 

০৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ PM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে বহিরাগত কাউকে নাক না গলানোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এটি ইরানের জনগণের একান্ত অভ্যন্তরীণ বিষয়।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি দাবি করেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

তিনি জানান, ‘বিশেষজ্ঞ পরিষদ খুব শীঘ্রই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং সংসদ সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে আরাগচি বলেন, ‘ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবে না। নিজেদের নেতা নির্বাচনের অধিকার কেবল ইরানের জনগণের। এটি অন্য কারো মাথাব্যথার বিষয় নয়।’

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজেকে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, ‘ইরানের জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরই সেই ব্যক্তিকে (পরবর্তী নেতা) বেছে নিতে হবে। আমরাই সেই ব্যক্তিকে নির্বাচন করব।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম উঠে আসে। কিন্তু ট্রাম্প মনে করেন, মোজতবা খামেনির নেতা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপনে আদেশ…
  • ০৭ জুলাই ২০২৬
স্পেন–পর্তুগাল মহারণে পার্থক্য গড়ে দিতে পারে মিডফিল্ডের লড়াই
  • ০৬ জুলাই ২০২৬
শেষ ষোলোতেই স্পেন–পর্তুগাল, ফিফার জন্যও কি দুঃসংবাদ?
  • ০৬ জুলাই ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে জরুরী নিদের্শনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ০৬ জুলাই ২০২৬
এটাই কি রোনালদোর শেষ বিশ্বকাপ?
  • ০৬ জুলাই ২০২৬
টানা বর্ষণে খুঁটি হেলে পড়ায় চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence