রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ AM
১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার জন্য দেশের নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে সৌদি আরব

১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার জন্য দেশের নাগরিকদের প্রতি আহবান জানিয়েছে সৌদি আরব © আল আরাবিয়া

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশজুড়ে মুসলমানদের প্রতি আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহবান জানিয়েছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের রমজান শুরু হতে পারে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছেম এক বিবৃতিতে আদালত জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে যেন নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধন করেন। এছাড়া নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে আদালতে পৌঁছাতে সহায়তা নেওয়ারও অনুরোধ করা হয়েছে।

রমজান ইসলামি চান্দ্র বর্ষবর্ষের নবম মাস এবং মুসলমানদের জন্য এটি সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত। এ মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এ সময় তারা খাদ্য, পানীয়, ধূমপান এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন। 

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়। আর ভোরের আগে সাহরি করেন। পবিত্র এ মাসে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোয় সরকারি এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টা সাধারণত কমিয়ে আনা হয়।

ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলন শুরু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9