রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আরব আমিরাত

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ PM
রমজান

রমজান © সংগৃহীত

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটির তথ্যমতে, আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।

এর আগে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থার প্রাথমিক ধারণা ছিল যে, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দিতে পারে। সে সময় জানানো হয়েছিল, ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপরই মধ্যপ্রাচ্যের আকাশে নতুন চাঁদ উদিত হবে। তবে আইএসি রবিবার এক বিবৃতিতে পূর্বের সেই ধারণায় সংশোধন এনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকলেও তা খালি চোখে দেখা সম্ভব হবে না। ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর মাত্র এক মিনিটের জন্য আমিরাতের আকাশে এই চাঁদ দৃশ্যমান হতে পারে।

আরও পড়ুন: তিন জায়গার ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ হলো রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার ও ইন্দ্রিয় সংযম পালনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলিমরা এই মাসটি অতিবাহিত করেন। ২৯ অথবা ৩০ দিনের সিয়াম সাধনা শেষে শাওয়াল মাসের চাঁদ উদিত হলে পালিত হয় ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতর।

সাধারণত মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে আইএসির দেওয়া নতুন এই তথ্যের ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬