রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

১১ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা ২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছেন। যদিও ইসলামি বিধান অনুযায়ী রমজানের শুরু নির্ভর করে চাঁদ দেখার ওপর, তবুও প্রাথমিক হিসাব অনুযায়ী ওই বছরের রোজা শুরুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে প্রথম রোজা হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

ক্যালেন্ডারটি আরও জানায়, রমজান মাস শেষ হবে বুধবার, ১৮ মার্চ, আর পরদিন শুক্রবার, ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ইসলামের শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’ বা শবে কদর রমজানের শেষ দশকের মধ্যে পালিত হয়। জ্যোতির্বিদদের হিসাবে ২০২৬ সালে এ রাতটি পড়তে পারে মঙ্গলবার, ১৭ মার্চ। মুসলমানরা এ রাতে নামাজ, কুরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতে মগ্ন থাকেন, কারণ এই রাতেই কুরআন অবতীর্ণ হয়েছিল বলে বিশ্বাস করা হয়।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, হিজরি মাস কখনো ২৯ আবার কখনো ৩০ দিনের হয়—তাই রমজান ও ঈদের প্রকৃত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

সূত্র: গালফ নিউজ

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9