ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

০৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ PM
ডোনাল্ড ট্রাম্প এবং মারিয়া কোরিনা মাচাদো

ডোনাল্ড ট্রাম্প এবং মারিয়া কোরিনা মাচাদো © সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।

ভেনেজুয়েলায় তার পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ‘বিশ্বকে তা প্রমাণ করেছেন’ এবং এটি ‘মানবতার জন্য বিশাল পদক্ষেপ’ বলেও তিনি মন্তব্য করেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, ‘তার পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ’।

তিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আরও পড়ুন: ভারতে বিনাবিচারে ৫ বছর জেলে: ফের নামঞ্জুর দুই ছাত্রনেতার জামিন

মাদুরো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘তিনি সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন এবং ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। কিন্তু ‘আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি’।

মাচাদো বহু মাস ধরে লুকিয়ে ছিলেন বলে উল্লেখ করে তিনি জানান, ‘যত দ্রুত সম্ভব’ তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

তিনি আরও জানান, আজই ভেনেজুয়েলায় ‘উত্তেজনা বেড়েছে’ এবং ‘১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে’।

মাচাদো আরও বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ‘ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না’ এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে।

 তথ্যসূত্র: বিবিসি বাংলা।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9