মোদিকে ভালো মানুষ আখ্যা দিয়ে ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ PM
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প

নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

রাশিয়া থেকে তেল আমদানি কমানো না হলে ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভালো মানুষ’। তিনি জানতেন আমি খুশি নই, আর আমাকে খুশি করাটা গুরুত্বপূর্ণ। 

রাশিয়া থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারত বাণিজ্য করছে এবং যুক্তরাষ্ট্র খুব শিগগিরই তাদের ওপর শুল্ক বাড়তে পারে।

তবে এ বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে, রাশিয়া থেকে বড় পরিসরে তেল কেনার প্রতিক্রিয়ায় গত বছর ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিল যুক্তরাষ্ট্র। তবে এত উচ্চ শুল্কের পরও গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে করে ওয়াশিংটনের দাবির বিপরীতে ভারত কঠোর অবস্থানই বজায় রেখেছে। যদিও কৃষিপণ্য আমদানির মতো কিছু ইস্যুতে সীমিত নমনীয়তার ইঙ্গিত দিয়েছে দিল্লি। একই সঙ্গে পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কিছুটা কমেছে।

গত সপ্তাহে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে ভারত সরকার রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার তথ্য সাপ্তাহিকভাবে প্রকাশের নির্দেশ দিয়েছে। সরকারের আশা, এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসবে।

শুল্ক ইস্যু সামনে আসার পর থেকে এখন পর্যন্ত অন্তত তিনবার ফোনে কথা বলেছেন ট্রাম্প ও মোদি। তবে এসব আলোচনায় এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

এরই মধ্যে গত মাসে দিল্লিতে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইজারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9