বিপুল লোকসানে থাকা পাকিস্তান এয়ারলাইনস বিক্রি হলো ৪৮ কোটি ডলারে

২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ PM
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) © সংগৃহীত

তীব্র আর্থিক সংকটে থাকা পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা 'পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস' (পিআইএ)-এর মালিকানা শেষ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিল দেশটির সরকার। দীর্ঘদিন ধরে অতিরিক্ত জনবল আর দুর্বল ব্যবস্থাপনার কারণে লোকসানে জর্জরিত এই সংস্থাটি বর্তমানে তীব্র নগদ সংকটে ভুগছিল। ২০২২ অর্থবছরে পিআইএ ৪৩ কোটি ৭০ লাখ ডলার নিট লোকসান গুনেছিল। এমন পরিস্থিতিতে লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের সরকারি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিক্রয় সম্পন্ন হলো।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই নিলামে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি (প্রায় ৪৮ কোটি ২০ লাখ ডলার) দর দিয়ে বিজয়ী হয়েছে ‘আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ’। এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি পিআইএ-এর ৭৫ শতাংশ শেয়ারের মালিকানা পাচ্ছে এবং আগামী মাসগুলোতে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগও তাদের থাকছে। নিলামে অন্য দুই প্রতিদ্বন্দ্বী লাকি সিমেন্ট কনসোর্টিয়াম ১৩৪ বিলিয়ন রুপি এবং এয়ার ব্লু ২৬ দশমিক ৫ বিলিয়ন রুপি দর প্রস্তাব করেছিল।

নিলাম চলাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এটি দেশের ইতিহাসের অন্যতম বড় লেনদেন, তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি ছিল। এর আগে গত বছর একবার বেসরকারীকরণের চেষ্টা করা হলেও সরকারের প্রত্যাশিত দরের চেয়ে অনেক কম দাম ওঠায় সেই প্রক্রিয়া ব্যর্থ হয়েছিল। মূলত পাকিস্তানের মারাত্মক বৈদেশিক লেনদেন সংকট মোকাবিলা এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যেই এবার লোকসানি এই বিমান সংস্থাটি বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিল সরকার।

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950