আগামী ৪৮ ঘণ্টায় দেশের দুই বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

২১ জুলাই ২০২৬, ০৩:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল বা ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং এলাকাভেদে ৮৮ মিলিমিটারের বেশি (১৮৮ মিলিমিটার পর্যন্ত) অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ভারী থেকে অতি ভারী এই বর্ষণের কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬