৭২ ঘণ্টার মধ্যে বন্যা হতে পারে ২০ জেলায়

২১ জুলাই ২০২৬, ০২:৩৫ PM
বন্যা

বন্যা © ফাইল ছবি

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ২০ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

মঙ্গলবার (২১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’-এ এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী দুই দিন এ প্রবণতা অব্যাহত থেকে তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানিও বাড়ছে। আগামী তিন দিন এ ধারা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্রাই নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নওগাঁ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া আত্রাই নদী নাটোর ও সিরাজগঞ্জ এবং ছোট যমুনা নদী নওগাঁর কিছু স্থানে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা অববাহিকার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে পদ্মা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন ব্রহ্মপুত্র-যমুনার পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। একই সময়ে গঙ্গা-পদ্মার পানিও আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী, সেলোনিয়া ও সাঙ্গু নদীর পানি বেড়েছে। হালদা নদীর পানি কমলেও মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সাঙ্গু ও মাতামুহুরীসহ কয়েকটি নদী কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। 

পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬