বৃক্ষরোপণ নিয়ে চিত্রাঙ্কন করে পুরস্কার জেতার ‍সুযোগ

১৪ জুলাই ২০২৬, ১১:২১ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১১:২৫ AM
বাংলাদেশ বন অধিদপ্তর

বাংলাদেশ বন অধিদপ্তর © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ বন অধিদপ্তর। আগামী ২৪ জুলাই (শুক্রবার) রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতা তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ক গ্রুপে অংশ নিতে পারবে ৫ বছর থেকে অনূর্ধ্ব ৮ বছর বয়সী শিশুরা। খ গ্রুপে অংশগ্রহণের সুযোগ থাকবে ৮ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য। এছাড়া গ গ্রুপে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা অংশ নিতে পারবে। এ গ্রুপের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য রাখা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ জুলাই ২০২৬ তারিখে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত। প্রতিযোগিতার স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকার আগারগাঁওতে অবস্থিত বাংলাদেশ বন অধিদপ্তরের বন ভবনে। 

আরও পড়ুন : প্যারামাউন্টের ওয়ার্নার ব্রোস চুক্তি ঠেকাতে ১১ রাজ্যের মামলা

এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ। প্রতিযোগিতায় তিনটি গ্রুপ থেকে চারজন করে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের জন্য নির্বাচিত প্রতিযোগীদের পরবর্তী সময়ে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের প্রতিযোগিতার দিন জন্মনিবন্ধন সনদ অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। আয়োজক কর্তৃপক্ষ প্রতিযোগীদের শুধু ১৬ ইঞ্চি বাই ১১ ইঞ্চি আকারের আর্টপেপার সরবরাহ করবে। রং, তুলি, পেন্সিল, ড্রইং বোর্ডসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ প্রতিযোগীদের নিজেদের সঙ্গে আনতে হবে। তথ্যসূত্র: বাংলাদেশ বন অধিদপ্তর।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬