ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জুলাই ২০২৬, ০১:০৬ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গের চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালটিতে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬১ জনে।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জানান, ময়মনসিংহের ত্রিশালের গন্ধ খোলা গ্রাম থেকে আসা সাড়ে তিন মাস বয়সী ছেলে শিশু গত ৬ জুলাই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়।

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ জুলাই) বিকেলে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০৭ জন শিশু চিকিৎসাধীন।

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬