বিলে ডুবে ২ শিশুর মৃত্যু

১১ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৯:৫৭ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বেরুলিয়া উত্তরপাড়া এলাকায় কচুয়াবিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো— বেরুলিয়া উত্তরপাড়া এলাকার মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) ও একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) বিকাল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলের পানিতে তাদের সন্ধান মেলে। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় নিহতের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। তাই থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

ইবিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা…
  • ২৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় একই দিনে পাঁচজনের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬
প্রাথমিকে শূন্য পদ পূরণ, প্রধান শিক্ষক পদায়ন নিয়ে যা বললেন …
  • ২৬ আগস্ট ২০২৬
জাবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ…
  • ২৬ আগস্ট ২০২৬
রাত বাড়লেই ক্যাম্পাসে আপত্তিকর অবস্থান, অসন্তোষ শিক্ষার্থীদ…
  • ২৬ আগস্ট ২০২৬
বিশ্বজুড়ে অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প …
  • ২৬ আগস্ট ২০২৬