সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বজনের কোলে পানিতে ডুবে মারা যাওয়া শিশু

স্বজনের কোলে পানিতে ডুবে মারা যাওয়া শিশু © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যার জমে থাকা পানিতে ডুবে ইসমাঈল হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া গ্রামের নবীন পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু ইসমাঈল হোসেন একই এলাকার জয়নাল আবেদিন প্রকাশ জনুর ছেলে।

জানা যায়, শিশু ইসমাঈল হোসেন পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের পেছনে বন্যার পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির বসতঘরের পেছনে জমে থাকা বন্যার পানি থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মূলত পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে।

সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬