ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৩ জুলাই ২০২৬, ০১:০০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মোস্তফা (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে রবিবার দুপুরে নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমেদাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মোহাম্মদ মোস্তফা ওই এলাকার আবদুর রাশিদের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, ঘটনার দিন শিশুটিকে ঘরে একা পেয়ে বাড়ির পাশের বিলে নৌকায় ওঠানোর লোভ দেখিয়ে তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন মোস্তফা। 

ভুক্তভোগী শিশুর মা জানান, তিনি তার মেয়েকে ঘরে রেখে কিছু সময়ের জন্য পাশের বাড়িতে কাজের জন্য গিয়েছিলেন। বাড়িতে ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে আহত অবস্থায় বাড়ির দিকে আসতে দেখেন। জিজ্ঞাসা করলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং পাশের বাড়ির মোস্তফার কথা উল্লেখ করে।

পরে তাকে ঘরে নিয়ে তিনি দেখতে পান তার শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু না জানালেও সন্ধ্যার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকরামুল্লাহ জানান, শিশুটি যৌন নির্যাতনের (সেক্সুয়াল অ্যাসল্ট) শিকার হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নান্দাইল থানার এসআই সম্রাট মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় অভিযুক্ত মোস্তফাকে রবিবার রাত পৌনে ১১টার দিকে আটক করা হয়েছে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬