চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

১০ জুলাই ২০২৬, ০৮:৩৫ PM
গ্রেপ্তার অভিযুক্ত সুমন আহমেদ

গ্রেপ্তার অভিযুক্ত সুমন আহমেদ © সংগৃহীত ও সম্পাদিত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৮ বছর বয়সি শিশুকে ধর্ষণ মামলায় সুমন আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকালে গ্রেপ্তার সুমন আহমেদকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার সুমন উপজেলার আব্দুল কাদেরের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদি হয়ে সুমন আহমেদকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ জুলাই বেলা ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনার পর থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

বৃহস্পতিবার দুপুরে শিশুটি প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দিলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। পরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুমন আহমেদকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার পর আসামি সুমন আহমেদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬