গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

০৬ জুলাই ২০২৬, ০৪:২৭ PM
জেলা ও দায়রা জজ আদালত, গোপালগঞ্জ

জেলা ও দায়রা জজ আদালত, গোপালগঞ্জ © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ধর্ষণে সহায়তার অভিযোগে দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিতদের অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মামলার বিবরণী অনুসারে, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, উজ্জ্বল বিশ্বাস তালের পিঠা বানানোর কথা বলে ওই ছাত্রীকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কল্পনা বিশ্বাস পুরো ঘটনায় তাকে সহায়তা করেন।

ভুক্তভোগীর পরিবারের করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। তবে দণ্ডিতপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারেন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬