মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে, গ্রেপ্তার

১১ জুলাই ২০২৬, ০১:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় নিজের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের পরপরই অভিযুক্ত বাবাকে আটক করা হয় এবং ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সাতপুকুরিয়া এলাকায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আ. লতিফ।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লতিফের সঙ্গে তার স্ত্রীর আগেই বিবাহবিচ্ছেদ হয়। পরে শিশুটির মা অন্যত্র বিয়ে করেন। এর পর থেকে ভুক্তভোগী শিশু বেশির ভাগ সময় তার নানির বাড়ি, গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় বসবাস করত এবং মাঝেমধ্যে বাবার বাড়িতে যাতায়াত করত।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) বাবার ডাকে বাড়িতে বেড়াতে গেলে রাত ১-২টার মধ্যে আ. লতিফ তার ঘরে প্রবেশ করে একা পেয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে শিশুটি নানির বাড়িতে ফিরে ঘটনাটি তার স্বজনদের জানায়।

পরে শিশুটির মা বিষয়টি জানতে পেরে শুক্রবার (১০ জুলাই) বিকেলে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আ. লতিফকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9