রাজশাহীতে শিশুকে ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

০৯ জুলাই ২০২৬, ০৯:২৬ PM
ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেব চন্দ্র দাস

ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেব চন্দ্র দাস © সংগৃহীত

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গ্রেপ্তারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র‍্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার দুপুরে তার প্রতিবেশী সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে।

দীর্ঘক্ষণ সন্তানকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত দেব চন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেব চন্দ্র দাসকে প্রধান আসামি করে একটি মামলা করেন। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে নামে র‍্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

চবি ছাত্রকে তুলে নিয়ে ইটভাটায় নির্যাতন ছাত্রদল নেতার, বললেন…
  • ০৯ জুলাই ২০২৬
প্রাথমিকের বৃত্তির ফল ফাঁস, তদন্ত কমিটি অধিদপ্তরের, শাস্তি …
  • ০৯ জুলাই ২০২৬
চট্টগ্রামে সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠল ৩ মরদেহ
  • ০৯ জুলাই ২০২৬
টানা বর্ষণে বিপর্যস্ত খাগড়াছড়ি, তলিয়ে গেছে সড়ক-নিম্নাঞ্চল
  • ০৯ জুলাই ২০২৬
রাজশাহীতে শিশুকে ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৯ জুলাই ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবার নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence