ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ করা সেই খোকন আটক

০৫ জুলাই ২০২৬, ১১:৫৩ AM
আটক খোকন (মাঝে)

আটক খোকন (মাঝে) © সংগৃহীত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এক ঘুমন্ত ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খোকনের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে ফুটপাতে এক ঘুমন্ত নারীকে ধর্ষণ করে খোকন। শনিবার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনা  ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মাঝবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি দ্রুত ওই স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে ওই নারীকে দেখতে পান।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরে শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে খোকনকে আটক করা হয়।
 
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনিত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাকে রবিবার কুমিল্লার আদালতে পাঠানো হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬