মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন

০৬ জুলাই ২০২৬, ০৮:১২ AM
হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন

হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন © টিডিসি সম্পাদিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক শিশু ধর্ষণ মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান হাবিবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার মানিকগঞ্জের শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব ঢাকার ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী এলাকার সোহরাব হাজীর ছেলে। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় সাটুরিয়া বাজারে হোটেল ব্যবসায়ী এক দম্পতির সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত কন্যাকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন হাবিবুর রহমান হাবিব। ঘটনার সময় শিশুটির বাবা-মা হোটেলে কর্মব্যস্ত ছিলেন। পরে শিশুটির মা বাদী হয়ে সাটুরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মাসুদুল হক বলেন, সাক্ষ্য-প্রমাণে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘মামলার বাদী, অর্থাৎ আমার স্ত্রী, কিছুদিন আগে মারা গেছেন। দুঃখের বিষয়, তিনি জীবিত থাকতে এ রায় দেখে যেতে পারেননি। আসামীর ফাঁসির রায় হলে আরও খুশি হতাম। তবে আদালত যে রায় দিয়েছেন, তাতেও আমরা সন্তুষ্ট। উচ্চ আদালতেও এ রায় বহাল থাকলে আমরা আরও স্বস্তি পাব।’

বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9