জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৬ জুন ২০২৬, ০৯:৫৪ PM
জিআই নিবন্ধন সনদ পেল মানিকগঞ্জের ঝিটকার হাজারী গুড়

জিআই নিবন্ধন সনদ পেল মানিকগঞ্জের ঝিটকার হাজারী গুড় © সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই শতকের ঐতিহ্য, অনন্য স্বাদ ও সুগন্ধের স্বীকৃতি হিসেবে ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের বিখ্যাত হাজারী গুড়। এ স্বীকৃতির মাধ্যমে দেশজুড়ে জনপ্রিয় এই ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক পরিচিতি ও রপ্তানি সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এ গুড় ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। লোভনীয় স্বাদ আর মন মাতানো সুগন্ধে অতুলনীয় হাজারী গুড়ের ঐতিহ্য প্রায় ২০০ বছরের। এর পরিধি এখন বিশ্ব সমাদৃত।

সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এ নিবন্ধন সনদ ইস্যু করা হয়।

জিআই নিবন্ধন সনদে উল্লেখ করা হয়, “প্রত্যয়ন করা যাইতেছে যে, ভৌগোলিক নির্দেশক নিবন্ধন বহিতে ‘জেলা প্রশাসক, মানিকগঞ্জ’ এর নামে ৩০ শ্রেণীতে জিআই-৬২ নম্বরে ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ পণ্যের জন্য ২০.০২.২০২৪ খ্রিস্টাব্দ হইতে নিবন্ধিত হইয়াছে।”

এ স্বীকৃতির ফলে মানিকগঞ্জের হাজারী গুড় বিপণন ও রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি পাবে। দেশি বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও মানিকগঞ্জের হাজারী গুড় নতুন মাত্রা পাবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারিগরদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950