১০ জেলায় রাত ১০টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

০৯ জুন ২০২৬, ০৬:৫৮ PM
বজ্রপাত

বজ্রপাত © ফাইল ছবি

দেশের ১০ জেলায় রাত ১০টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের শব্দ শুনলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: শিক্ষকদের বদলি: আইডি-পাসওয়ার্ড না পাওয়া প্রতিষ্ঠানের করণীয় জানাল মাউশি

বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, বরিশাল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী জেলার কিছু স্থানে ৯ জুন রাত ১০টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে যাবেন না।

গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক…
  • ২৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা
  • ২৬ নভেম্বর ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
  • ২৬ নভেম্বর ২০২৬
চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
  • ২৬ নভেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৬ নভেম্বর ২০২৬
ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬